পাংশায় বজ্রাঘাতে ৮ জন আহত

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জুলাই ২০২৩, ০৫:৩৫আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:৩৯

রাজবাড়ীর পাংশায় বজ্রাঘাতে আট নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২ জুলাই) সন্ধ্যার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আলাদা আলাদা স্থানে আহত হন তারা। পরে তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকাশ।

আহত নারীরা হলেন–  পাংশার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আকলিমা বেগম (২৬), চর ঝিকড়ী গ্রামের আকলিমা আক্তার (৪০), রিনা বেগম (৪৫), মৌকুড়ির বিলকিস আক্তার (৩৬), শিলা বেগম (২৫), নাসিমা বেগম (৩৫), কৃষ্ণপুরের নাসরিন আক্তার (২৯) ও হাসিনা বেগম (৫০)।

এ বিষয়ে ডা. আকাশ জানান, হাসপাতালে ভর্তির পর আহত নারীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
বজ্রাঘাতে ছাত্রশক্তির নেতার মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম