প্রতিবন্ধীদের নিয়ে কটূক্তি: সাংবাদিকের ১ লাখ টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
০৬ জুলাই ২০২৩, ০১:৪৩আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০১:৪৩

প্রতিবন্ধীদের নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীতে এক সাংবাদিককে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুটি ধারায় এ রায় দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫(২) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৯(২) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। জরিমানার টাকা পরিশোধ করলে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওই সাংবাদিকের নাম আবদুল লতিফ লিটু (৪৭)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব পারপুগী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা জানান, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আবদুল লতিফ লিটু প্রতিবন্ধীদের নিয়ে কটূক্তি করে নিজের ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেন। বিষয়টি নজরে এলে রাজশাহী জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি জাহিদুর রহমান ওই বছরের ২৬ অক্টোবর রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

পরে মামলার তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে লিটু দোষী সাব্যস্ত হওয়ায় আদালত রায় ঘোষণা করেন।

/এএম//এসপি/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী