স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ১২:৪৮আপডেট : ২০ জুলাই ২০২৩, ১২:৪৮

নওগাঁর পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী রেজাউল করিমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

রেজাউল করিম উপজেলার বোয়ালী গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ১২ জুলাই পারিবারিক বিষয়ে রেজাউল করিমের সঙ্গে তার স্ত্রী ফৌজিয়া বেগমের (৩৮) ঝগড়া হয়। এর একপর্যায়ে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর ১৭ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় ফৌজিয়ার বাবা পত্নীতলা থানায় একটি হত্যা মামলা করেন। এরপর রেজাউলের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই একপর্যায়ে বুধবার রাত দেড়টার দিকে পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেফতার করা হয়।

/এসএন/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী