বসতঘরে লাগা আগুনে পুড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ০০:৫৬আপডেট : ২২ জুলাই ২০২৩, ০০:৫৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বসতঘরে আগুন লেগে সোহান (১০) নামে প্রতিবন্ধী এক শিশু মারা গেছে। শুক্রবার (২১ জুলাই) বিকালে উপজেলার আলীপুর দক্ষিণপাড়া বেপারিবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন জানান, সোহান ওই বাড়ির রবিউল আলমের ছোট ছেলে। 

স্থানয়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে পুড়ে মারা যায় ১০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী সোহান।

রবিউল আলম জানান, পরিবারের সবাই দাওয়াত খেতে যাওয়ায় ঘরে একা ছিল সোহান। তার তিন ছেলের মধ্যে সোহান ছিল সবার ছোট।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

/এসএন/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি