১৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ১৫:৪৬আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৫:৪৬

পাবনার পৈলানপুরের রাহাত চৌধুরী হীরা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তুষারকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। রবিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক মারুফ হোসেন।

এর আগে গতকাল শনিবার ঢাকার কামরাঙ্গীরচর নবী নগর এলাকা থেকে তুষারকে গ্রেফতার করা হয়। তুষার পাবনা সদর উপজেলার পৈলানপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে। 

সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক জানান, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ২০০৮ সালের ২৮ মে রাহাত চৌধুরী হীরা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি রায় দেন করেন আদালত। রায়ে তুষার ও মিজান নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গত ৮ এপ্রিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানকে গ্রেফতার করলেও তুষার পলাতক ছিলেন। গতকাল শনিবার ঢাকার কামরাঙ্গীরচরের নবী নগর এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব অধিনায়ক আরও জানান, হীরা হত্যাকাণ্ডের পর থেকে আসামি তুষার পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

/এসএন/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম