১৮ বছর পর হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
৩০ জুলাই ২০২৩, ১৭:২৭আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৭:৩৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামে মুনছুর রহমান নামে এক শ্রমিককে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩০ জুলাই) জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। 

মৃত্যুদণ্ড পাওয়া সোহেল হোসেন (৪৩) পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের জমির উদ্দিন প্রধানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসলি নৃপেন্দ্র নাথ মণ্ডল।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৩ এপ্রিল বিকালে মুনছুরকে বাড়ি থেকে কেরাম খেলার কথা বলে ডেকে নিয়ে যায় সোহেল। রাত আনুমানিক ৯টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে মুনছুরকে বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মুনছুরকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলার মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। ওই ঘটনায় নিহতের বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে ২৫ এপ্রিল পাঁচবিবি থানায় মামলা করেন। এরপর মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা ২০০৫ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর দীর্ঘ শুনানি ও তিন জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে আজ এ রায় দেন আদালত।

/এসএন/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী