জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১৯:৪৮আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৯:৪৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ আগস্ট) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত যুবকের নাম তাইজুদ্দিন (৩৫)। তিনি উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, পূর্ব দুহুলী এলাকার আব্দুল করিমের সঙ্গে গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার করিম ও তার ছেলে আলামিন হামলা চালায়। হামলায় তাইজুদ্দিনকে বেধড়ক মারপিট করা হয়। এতে ঘটনাস্থলে তাইজুদ্দিন জ্ঞান হারান। পরে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুদ্দিন মারা যান। 

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোনও আসামি আটক হয়নি। আসামি আটকের চেষ্টা চলছে।’

/এসএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী