সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর

পঞ্চগড় প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ২২:১০আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২২:১০

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর নিহত হয়েছেন। বুধবার রাতে তেতুলিয়া-ঢাকা মহাসড়কের ভজনপুর বাসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভজনপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডি এলাকার কৃষক মো. নুর আলম (৪৮) এবং তার স্ত্রী জোসনা বেগম (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুর আলম স্ত্রীকে নিয়ে নিকটাত্মীয় এক রোগীকে দেখতে মোটরসাইকেলে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। পথে ভজনপুর বাসার মোড় এলাকায় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের দিকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই নুর আলমের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়।  স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. তৌহিদুল ইসলাম ভূঁইয়া জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান