সিলেট-সুনামগঞ্জ সড়কে ১১টি সেতুর উদ্বোধন: সুফল পাচ্ছে ৩০ লাখ মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৯

সিলেট-সুনামগঞ্জ সড়কে সেতু উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে ১১টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতুর উদ্বোধন করেন তিনি।এই সেতুগুলোর কারণে সুনামগঞ্জের ৩০ লাখ মানুষ উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সেতুগুলোর মধ্যে রয়েছে গৌবিন্দগঞ্জ সেতু, জালালপুর সেতু, বোকার ভাঙ্গা সেতু,জাতুয়া সেতু, বাউস সেতু, চেচান সেতু, মনবেগ সেতু, রাউলী সেতু, কৈতক সেতু, আহসানমারা সেতু এবং চেকনিখারা সেতু। জাপানি দাতা সংস্থা জাইকার অর্থায়নে এসব সেতুর নির্মাণ কাজ অনেক আগে শেষ হলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। তবে যানবাহন চলাচল করতো।
সিলেট-সুনামগঞ্জ সড়কে সেতু উদ্বোধন সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামের আব্দুস শহীদ জানান, সিলেটে যেতে তাদের দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতো। কিন্তু এখন এক ঘণ্টায় যাওয়া যায়। ইসলামপুর গ্রামের আব্দুস সালাম এবং গোয়াদাড়া গ্রামের রওয়াব আলী বলেন, সেতু নির্মাণের আগে রোগী নিয়ে সিলেটে যেতে দীর্ঘ যানজট পোহাতে হতো।এখন আগের অবস্থা নেই। দ্রুত যাতায়াত করা যায়।
সুনামগঞ্জ উপ- সহকারী প্রকৌশলী সওজ  মো. সালাউদ্দিন বলেন, সেতুগুলোর সুফল জেলার ৩০ লাখ মানুষ ভোগ করছে।
/বিটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের