পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৩, ১১:৫৩আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১১:৫৮

বান্দরবানে টানা দুইদিনের বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গে‌ছে। শুক্রবার (৪ আগস্ট) সকালে বান্দরবান-থান‌চি সড়কের নীল‌গি‌রি ও জীবন নগরের মধ‌্যবর্তী স্থা‌নে পাহাড় ধসের ঘটনা ঘটে।

থান‌চি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দি‌য়ে ইউএনও জানান, গতকাল মাঝ রাতে অতিবৃ‌ষ্টির কার‌ণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধ‌সে অনেক বড় একটি পাথর পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ শুরু করে। কিন্তু বড় পাথর সরানোর মতো যন্ত্রপাতি না থাকায় তারা ব‌্যর্থ হয়। বর্তমা‌নে পাথরটি সরাতে সেনাবাহিনীর ১৬ ইসিবি কাজ করছে। বিকালের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে পা‌রে।

/এসএন/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
বন্যা-পাহাড়ধসে প্রাণ গেলো ৫৯ জনের, সবচেয়ে বেশি কক্সবাজারে
রোহিঙ্গা ক্যাম্পে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
সর্বশেষ খবর
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু
বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান
বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ডলার পাচার বিষয়ে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ 
ডলার পাচার বিষয়ে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ 
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ