মাইক্রোবাসচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী যুবকের

সিলেট প্রতিনিধি
১১ আগস্ট ২০২৩, ২০:৪২ আপডেট : ১১ আগস্ট ২০২৩, ২০:৪২

সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল এলাকায় মাইক্রোবাসচাপায় সালিক মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১১ আগস্ট) বিকালে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল বাজারে এ ঘটনাটি ঘটে।

সালিক চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের বশির মিয়ার ছেলে।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘মোটরসাইকেল নিয়ে সালিকসহ আরও একজন দ্রুতগতিতে জৈন্তাপুরের দিকে যাচ্ছিলেন। পথে চিকনাগুল বাজারে মোটরসাইকেলটি একটি পিকআপের পেছনে ধাক্কা দিলে আরোহীরা সড়কে সিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাস সালিককে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।’

/এমএএ/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা