মাছ ধরতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

চাঁদপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৩, ২২:২৩আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ২২:২৫

বাড়ির পুকুরে মরে ভেসে ওঠা মাছ ধরতে পুকুরে নেমে চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বিদ্যুতের ছেঁড়া তার পড়ে পুকুরের পানি বিদ্যুতায়িত হওয়ায় এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে ফরিদগঞ্জের গোবিন্দপুরের আনন্দ পালের বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মৃত স্বামী-স্ত্রীর নাম অর্জুনচন্দ্র পাল (৬৫) ও অঞ্জলি রানী পাল (৫০)। তারা প্রতিমাসহ মাটির নানারকম জিনিস তৈরি করতেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টায় লাশ দুটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। জানতে পেরেছি, প্রচণ্ড বৃষ্টির কারণে ওই বাড়ির বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে ছিল। এ কারণে অনেক ছোটবড় মাছ বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায়। সেই মরা মাছ তুলতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ছটফট করছিলেন স্বামী অর্জুন। অঞ্জলি দৌড়ে এসে দেখেন স্বামীর দেহ ভেসে আছে। পরে তিনিও পুকুরের পানিতে নামেন এবং কেউই পুকুর থেকে আর উঠতে পারেননি।’

এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্সসহ ছুটে যাই। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছি।’

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের