বান্দরবানে ওয়ালটনের ২ বিক্রয় প্রতিনিধিকে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৫ আগস্ট ২০২৩, ২৩:৫২আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২৩:৫৫

বান্দরবানে ওয়ালটনের দুই বিক্রয় প্রতিনিধিকে অস্ত্রের মু‌খে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন– জেলার লামা গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যা পাড়া এলাকার মগনু সিং মারমার ছেলে বাহাই মং মারমা (২৫) এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার থোয়াইপ্রু মং মারমার ছেলে পাইচিং মং মারমা (২৫)। তারা দুজনই ওয়ালটন বান্দরবান শাখায় কর্মরত ছিলেন।

ওয়ালটনের বান্দরবান শাখার ম্যানেজার মো. নুরুল ইসলাম খান সুমন বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় মোটরসাইকেলে বাগমারা এলাকায় ওয়ালটনের পণ্য বিক্রির মাসিক কিস্তির টাকা আদায়ের জন্য গিয়ে অপহরণের শিকার দুজন। সন্ধ্যা পর্যন্ত তাদের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। সন্ধ্যা ৭টার দিকে অপরিচিত নম্বর থেকে ফোন করে জানতে চাওয়া হয়, “আপনারা কার অনুমতি নিয়ে এলাকায় ব্যবসা করছেন।” তিনি উত্তরে জানান, আমরা ব্যবসা করছি না, চাকরি করছি। এরপর অপর প্রান্ত থেকে বলা হয়, “আপনার দুই কর্মী মারমা ছেলে আমাদের হেফাজতে আছে।” এই কথা বলে সংযোগ কেটে দেওয়া হয়।  এরপর থেকে একাধিক বার কল করেও ওই নম্বরটি বন্ধ পাওয়া গেছে।’

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ব‌লেন, ‘এখ‌নও অপহরণের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক