অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলো নারীর

বগুড়া প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৩, ১৭:২৭আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৭:২৭

বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোমেনা বিবি (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত মোমেনা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের মৃত বুলু মিয়ার স্ত্রী। শনিবার সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে হেঁটে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বীরপলি বাজার এলাকায় নন্দীগ্রাম-শেরপুর সড়কে শেরপুর থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোমেনাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে মৃত্যুর পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। বিকাল পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। 

ওসি জানান,  এ ঘটনায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম