ফেনীতে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে অব্যাহতি 

ফেনী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৩, ২৩:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ২৩:৫৭

ফেনীতে ছাত্রলীগের ২০ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ওই ২০ জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনটির ফেনী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনের  শৃঙ্খলা ও নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ফেনী জেলা ছাত্রলীগের  ছাত্রবৃত্তি সম্পাদক নজরুল ইসলাম জাবেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রাকিব উদ্দিন, ফেনী কলেজ ইউনিটের  যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু ও মোস্তাফিজুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক  ওসমান গনি শুভ, উপ-দফতর সম্পাদক আল মামুন, সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল আরাফাত,   উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ফেনী সদর উপজেলা ইউনিটের সহ-সম্পাদক হাসান আহাম্মদ, ছনুয়া ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিন রাজু, ফেনী পৌর ক্রীড়া সম্পাদক শরিফ উদ্দিন ফরহাদ ও শিক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, দাগনভূঞা উপজেলা প্রচার সম্পাদক ফজলুর রহমান এবং  তথ্য ও গবেষণা সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, দাগনভুইয়া পৌর সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, ইকবাল মেমোরিয়াল সভাপতি জাহিদ হাসান শুভ, সোনাগাজী উপজেলা উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক শেখ রাসেল, মতিগঞ্জ ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন রনি এবং ফুলগাজী উপজেলা উপ-গণশিক্ষা সম্পাদক আনোয়ার হোসেনকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।’ 

দলীয় সূত্র জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর নেতাকর্মীদের ফেসবুক আইডি নজরদারি করা হয়। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের