কুড়িগ্রামে ম্যাটস্ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ইন্টার্ন কর্মবিরতি

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ২০:০৫আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২০:০৫

সারা দেশে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) শিক্ষার্থীদের চার দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অনির্দিষ্টকালের ইন্টার্ন কর্মবিরতি ঘোষণা করেছে হাসপাতালে ইন্টার্নশিপে থাকা ম্যাটস্ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ‘ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকবৃন্দ, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম’ ব্যানারে জেলা শহরের শাপলা চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেন হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা।

এ সময় বাংলাদেশ ডিপ্লোমা প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের কুড়িগ্রাম জেলা শাখার সদস্যরা উপস্থিত হয়ে এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভকারী ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের একটি র‍্যালি শুরু হয়ে শহরের শাপলা চত্বরে অবস্থান নেয়। দাবির পক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন সহ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। পরে সেখান থেকে ফিরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন আন্দোলনকারীরা। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরে না যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা জানান, কমিউনিটি ক্লিনিকসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সব সেক্টরে ম্যাটস্ থেকে পাস করা ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকদের ‘উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার’ পদ সৃষ্টি ও দ্রুত নিয়োগ বাস্তবায়ন। অ্যালাইড হেলথ বোর্ড আইন-২০২৩ বাতিল করে অনতিবিলম্বে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন। ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন। বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। সারা দেশে ম্যাটস্ শিক্ষার্থীরা এসব দাবি আদায়ে আন্দোলন করছেন। তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে কুড়িগ্রামেও এই কর্মসূচি চলছে বলে জানান তারা।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক হুজ্জাতুল্লাহ আনসারী আসিফ বলেন, ‘আমাদের এর আগে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এবার আমরা কোনও আশ্বাস চাই না। আমাদের দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন চাই। তা না হলে আমরা আর কর্মস্থলে ফিরবো না।’

বাংলাদেশ ডিপ্লোমা প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডা. লাভলু মিয়া বলেন, ‘ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন চলছে। এই আন্দোলনকে বেগবান করতে সব শিক্ষার্থী এবং পেশাজীবীকে এক হয়ে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও ইন্টার্নশিপ বিরতি রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ ডিপ্লোমা প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার দফতর সম্পাদক ডা. প্রণয় কৃষ্ণ রায় বলেন, ‘একটা জাতির স্বাস্থ্যসেবার ভিত্তি হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেবাকেন্দ্র। কমিউনিটি ক্লিনিকগুলোতে সরকার ন্যূনতম চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান না থাকা জনবল বসিয়ে রেখেছে। অথচ সরকার চাইলেই সে জায়গাগুলোতে ডিপ্লোমা চিকিৎসকদের সুযোগ দিয়ে প্রাথমিক চিকিৎসা সেবার মান আরও  উন্নত করতে পারে, স্বাস্থ্যসেবার ভিত্তি সুন্দর করে তুলতে পারে।'

/এমএএ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান