ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক

যশোর প্রতিনিধি
২৫ মে ২০২৬, ০২:৩৩আপডেট : ২৫ মে ২০২৬, ১৬:১৮

শ্যালিকাকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে করা মামলায় যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাফসান জানিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে যশোর উপশহর এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। 

রবিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ। তিনি বলেন, ‘ডা. রাফসান জানিকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে পড়াশোনা করানো এবং নিজের সন্তানদের দেখাশোনার কথা বলে ডা. রাফসান জানি তার শ্যালিকাকে যশোরে নিজের কাছে নিয়ে আসেন। সেখানে অবস্থানকালে শ্যালিকাকে ধর্ষণ করেন তিনি। ধর্ষণের সেই দৃশ্য গোপনে ভিডিও ধারণ করে পরবর্তীতে তা দিয়ে ভুক্তভোগীকে নিয়মিত ব্ল্যাকমেইল করতে থাকেন। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে মণিরামপুর উপজেলা সদরে একটি বাসা ভাড়া নিয়ে ভুক্তভোগীকে সেখানে রাখেন চিকিৎসক। সেখানেও দীর্ঘ সময় ধরে নানা ভয়ভীতি ও মানসিক চাপ প্রয়োগ করে একাধিকবার ধর্ষণ করেছেন বলে ভুক্তভোগী এজাহারে উল্লেখ করেন। নিরুপায় হয়ে অবশেষে ভুক্তভোগী মণিরামপুর থানায় মামলা করেন।

ওসি আবু সাঈদ জানান, ডা. রাফসান জানির বিরুদ্ধে তার শ্যালিকা মণিরামপুর থানায় ধর্ষণ মামলা করার পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি। দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ তার অবস্থান শনাক্ত করতে বিভিন্ন স্থানে নজরদারি বাড়ায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশ শনিবার রাতে উপশহরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে রবিবার বিকালে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কারাগারে পাঠানো হয় তাকে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
সর্বশেষ খবর
রেফারিং নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে বিশ্বকাপ ফাইনালের আগে বিতর্কের ঝড় 
রেফারিং নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে বিশ্বকাপ ফাইনালের আগে বিতর্কের ঝড় 
সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
সুব্রত বাইনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা গ্রেফতার 
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে