পাহাড়ি ঢলে নিখোঁজ মেয়ের পর মায়ের লাশও উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫০ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৯

বান্দরবানের রোয়াংছড়ির তৈছা খাল পার হওয়ার সময় পাহাড়ি ঢলে মা ও মেয়ে ভেসে যান। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে মেয়ের লাশ উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিলেন মা। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ চেষ্টায় ১২টার দিকে তার লাশ উদ্ধার করে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের তৈছা খাল পারাপারের সময় এ ঘটনা ঘটে।

নিহত মা মাহ্লা খেয়াং (৪২) এবং তার মেয়ে মানু খেয়াং (১৬) রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের ক্রংলাই পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার দুর্গম নোয়াপতং ইউনিয়নের ক্রংলাং পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষ করে বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে তৈছাখাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে মেয়ের লাশ উদ্ধার করতে পারলেও মাকে খুঁজে না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানায় তারা। পরে সকাল থেকে যৌথচেষ্টায় লাশটি উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক