ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৭

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিক জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতদের একজন ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কমলভোগ গ্রামের মৃত সমীর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাশেম (৪২)। তিনি পেশায় চৌগাংগা পুরানবাজার ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। অপরজন তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা বগারবাড়ি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে সম্রাট মিয়া (৩৫)। তিনি পেশায় একজন ভাড়ার মোটরসাইকেল চালক।

নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, করিমগঞ্জ ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার ডিউটি ছিল মাদ্রাসাশিক্ষক হাবিবুর রহমান হাশেমের। তাই সকালে বাড়ি থেকে সম্রাটের মোটরসাইকেলে ওই মাদ্রাসায় যাচ্ছিলেন। করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে পৌঁছালে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এরপর চলন্ত একটি ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন নিহত হন।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম