লাইসেন্স চাওয়ায় ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগ, ৩ শিক্ষার্থী আটক

বরিশাল প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১

বরিশালে মোটরসাইকেল আটক করে লাইসেন্স চাওয়ায় ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে ট্রাফিক পুলিশের সার্জেন্টসহ চার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন আটককৃতদের সহপাঠীরা। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাফিক সার্জেন্ট মনিরুল হাসান, কনস্টেবল মো. মোস্তফা ছাড়াও আরও দুই জন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। আটককৃতরা হলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফুল ইসলাম, আলভী ও সোহাগ।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল হাসান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এরপর চালকের কাছে গাড়ির এবং ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়। একইসঙ্গে হেলমেট না পরার কারণ জানতে চাইলে তারা ক্ষুব্ধ হন। একপর্যায়ে নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

তিনি বলেন, কিছুক্ষণ পর আরও কয়েকজনকে নিয়ে এসে আমার ওপর হামলা চালান। আমার বডি ক্যামেরা ও ওয়্যারলেস ছিনিয়ে নেন। তাদের নিয়ন্ত্রণ করতে গেলে কনস্টেবল মোস্তফাকে মেরে রক্তাক্ত করা হয়। হামলায় আমরা চার জন ‍আহত হই। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে ছিনিয়ে নেওয়া বডি ক্যামেরা ও ওয়্যারলেস উদ্ধার করেন। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটকের বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষকরা ‍এসে তাদের সড়ক থেকে তুলে দেন। এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, নগরীতে যে ঘটনা ঘটেছে, তার জন্য বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করা ঠিক হয়নি শিক্ষার্থীদের। তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। কোতোয়ালি মডেল থানায় গিয়ে বিষয়টি সমাধান করবো আমরা।

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি এ.আর. মুকুল বলেন, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে একটি টিম থানায় এসেছেন। আমরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

/এএম//এসপি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের