সীতাকুণ্ডে ঝরনার পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় বিলাসী ঝরনার পানিতে ডুবে নিখোঁজ পর্যটক এ কে এম নাইমুল হাসানের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে ঝরনা দেখতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন নাইমুল হাসান।

নিহত নাইমুল হাসান নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী উত্তর নাথপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ডের কুমিড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা সুলতান মাহমুদ।

সুলতান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকার বিলাসী ঝরনা দেখতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন নাইমুল হাসান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের