সাজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণ: একজন গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৭

রাঙামাটির সাজেক ভ্রমণে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাজেকের সীমান্তবর্তী দাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম দানপ্রিয় চাকমা (২৬)। সে সাজেক দাড়িপাড়া গ্রামের অনিল চাকমার ছেলে।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, অপহরণের ঘটনায় জড়িতদের ধরতে ওই এলাকায় যৌথ অভিযান চলমান রয়েছে। আজ সকালে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দানপ্রিয় চাকমার রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, অপহরণের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সাজেক থানায় মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের একদল শিক্ষার্থী সাজেক যাওয়ার পথে শিজকছড়ি এলাকা থেকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে এক নারী শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। ঘটনার পরই উদ্ধার অভিযানে নামে যৌথবাহিনী। অপহরণের সাত ঘণ্টা পরে সাজেকের দাড়িপাড়া থেকে তাকে উদ্ধার করে যৌথবাহিনী।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের