সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপের দাবি

ঢাবি প্রতিনিধি
০৮ মে ২০২৫, ২০:৪০আপডেট : ০৮ মে ২০২৫, ২০:৪০

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের রোডম্যাপ দাবি করে ৮ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আগামী সোমবারের (১২ মে) মধ্যে বাস্তবায়নের দাবি জানান তারা।  

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লাইব্রেরির সামনে থেকে কলা ভবন হয়ে টিএসসি ঘুরে শাহবাগ পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল ২৪-এর গণঅভ্যুত্থানের পরে পিএসসি সংস্কার হয়ে যাবে কিন্তু আজও আমরা সংস্কারের আলোর মুখ দেখতে পাইনি। আমাদের পিএসসি সংস্কারের জন্য রাজপথ নেমে আসতে হচ্ছে। 

তিনি বলেন, যেখানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আশ্বাস দেওয়ার ৮ দিন পরও প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি বিগত সিন্ডিকেটের উৎখাতও সম্ভব করা যায়নি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা প্রাক যাচাই প্রক্রিয়ার সমাধান চাই। প্রাক যাচাইয়ের মাধ্যমে হয়রানিমূলক প্রক্রিয়ার সমাধান চাই। আমাদের অতিদ্রুত ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে।

এছাড়াও অন্যান্য আন্দোলনকারীরা আগামী সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান