মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে বাসচাপায় নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৪

সাতক্ষীরার আশাশুনিতে বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার জানান, বৃহস্পতিবার দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের তারক সরকারের ছেলে সুব্রত সরকার বাপ্পি (৩০) এবং তার ছেলে পবিত্র সরকার তূর্য  (৪)।

জানা গেছে, মোটরসাইকেলে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন বাবা-ছেলে। পথে কোদনদাহ কেরানি মোড় এলাকায় আশাশুনিগামী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাপ্পি (৩০) ও তার ছেলে তূর্য  (৪) মারা যান। বাপ্পির স্ত্রী শ্যামলী সরকার গুরুতর আহত হন। আশাশুনি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শ্যামলীকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ওসি জানান, লাশ মর্গে পাঠানো  হয়েছে। ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম