সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ মে ২০২৫, ২১:৫০আপডেট : ০৩ মে ২০২৫, ২১:৫০

হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (৩ মে) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

তবে বহিষ্কারের কারণ হিসেবে সাতক্ষীরা সদর হাসপাতালে হামলার ঘটনা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি ওই পত্রে।

সোহেল আহমেদ মানিককে উদ্দেশ করে ওই পত্রে বলা হয়েছে, ‘সাতক্ষীরা জেলার একজন দায়িত্বশীল নেতা হয়েও আপনি দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং একজন স্কুল শিক্ষকের সঙ্গে অসদাচরণসহ নানা সংঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’

পত্রের অনুলিপি পাঠানো হয়েছে- বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে।

প্রসঙ্গত, শনিবার (৩ মে) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর এবং কর্তব্যরত নার্স-ডাক্তারকে মারপিটের অভিযোগে মামলা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেছেন এবং ঘটনার বিবরণ শুনেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি