এক ট্রাক অপরিপক্ব আম ধ্বংস করলো সাতক্ষীরা জেলা প্রশাসন

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ মে ২০২৫, ১৬:০৩আপডেট : ০৩ মে ২০২৫, ১৬:০৩

সাতক্ষীরায় অপরিপক্ব আম বাজারজাতের চেষ্টার সময় এক ট্রাক আম জব্দ করে ধ্বংস করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিষয়টি শনাক্ত করেন। পরে তারা আমবাহী একটি ট্রাক আটক করে জেলা প্রশাসনকে খবর দেন। ট্রাকটিতে মোট ৪০০ ক্যারেট গোবিন্দভোগ জাতের অপরিপক্ব আম ছিল।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ বলেন, ‘সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী আম বাজারজাতের চেষ্টা করছিলেন। ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আমগুলো ধ্বংস করা হয়েছে।’

অভিযানের সময় উপস্থিত ছিলেন– সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাতক্ষীরা বড়বাজারের ব্যবসায়ীরা।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম