নির্মাণকাজের জন্য মাটি খুঁড়তেই পাওয়া গেলো মানুষের হাড়গোড়

জয়পুরহাট প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী এলাকায় একটি বাড়ির মাটি খুঁড়ে মানুষের হাড়গোড় পাওয়া গেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই বসতবাড়ির পাশের লাউগাছের নিচ থেকে হাড়ের সঙ্গে একটি ফুল প্যান্ট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের শামসুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করছিলেন। শনিবার সন্ধ্যার আগে এক শ্রমিক টয়লেট নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। সে সময় ওই স্থানে লাউগাছ লাগানো ছিল। শ্রমিক লাউগাছ অপসারণ করতে মাটিতে কোদাল দিয়ে কোপ দেন। তখন লাউগাছটি মাটিতে দেবে যায় এবং দুর্গন্ধ বের হতে থাকে। সেখানকার মাটি খুঁড়লে একটি প্যান্ট ও মাথার খুলিসহ স্তূপ আকারে থাকা হাড় বের হয়। বাড়ির মালিক খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে।

উল্লেখ্য, এ বছরের ২২ এপ্রিল রাতে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী নয়াপাড়া গ্রামের মৃত মাসুদ রানার ছেলে নাঈম হোসেন (২৩) বাড়ি থেকে ধরঞ্জী বাজারের উদ্দেশ্য বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন নাঈম হোসনের মামা জাহেদুল ইসলাম পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নির্মাণশ্রমিক নবিউল ইসলাম বলেন, ‘নতুন টয়লেট নির্মাণের  জন্য সন্ধ্যার আগে মাটি কাটতে যাই। সেখানে বাঁশের জাংলার (মাচা) নিচে লাউগাছ লাগানো ছিল। লাউগাছ কোদাল দিয়ে উপড়াতে গেলে গর্তের মধ্যে ঢুকে যায়। এরপর মাটি সরাতে গেলে সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বাড়ির মালিক খবর দিলে পুলিশ রাতেই এসে মাথার খুলিসহ হাড়গুলো পলিথিনে মুড়িয়ে নিয়ে যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইশতিয়াক আহমেদ বলেন, ‘খবর পেয়ে ওসি ও ফোর্সসহ তিনি ঘটনাস্থলে গিয়ে হাড় উদ্ধার করেছে। তবে নিখোঁজ যুবক নাঈম হোসেনকে হত্যার পর ওই স্থানে পুঁতে রাখা হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী