হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪১

হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রাজুকে তিন দিন পর গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকালে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেলস্টেশন বাজার এলাকা থেকে চাঁন বাদশা মিয়ার ছেলে রাজুকে গ্রেফতার করে র‍্যাব-৯। সে একজন পেশাদার মাদক কারবারি। সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

গ্রেফতারের পর মাধবপুর থানা পুলিশ রাজুর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ছিল। এ সময় পুলিশ আদালতে নিয়ে যাওয়ার পর হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। শনিবার বিকালে রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মেলন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। সে সময় ভারতে পালিয়ে যাওয়ার সময় মাদক কারবারি রাজুকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম