চলন্ত বাস থেকে ফেলে পোশাকশ্রমিককে ‘হত্যা’, চালক-সহকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৩

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহন নামে চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে পোশাকশ্রমিক চম্পা বেগমকে (৩২) হত্যার অভিযোগে ওই বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, রবিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাওনা হাইওয়ে থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নিহত পোশাক শ্রমিক চম্পা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী এবং একই গ্রামের সুরুজ আলীর মেয়ে।

গ্রেফতার চালক নজরুল ইসলাম (৩৮) শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার আয়নাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার সহকারী (হেলপার) জয়নাল (২৮) ময়মনসিংহের পাগলা থানার বিল মাখল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৯টায় চম্পা নয়নপুর এলাকার বোনের বাসা থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ভাড়া বাসায় যাওয়ার জন্য নয়নপুর থেকে বাসে ওঠেন। বাসে ওঠার পর বাসের চালকের সহকারীর (হেলপার) সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় হেলপার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে চম্পাকে ফেলে দেয়। পরদিন নিহতের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় সড়ক পরিবহন আইনে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পরে হাইওয়ে পুলিশ অভিযুক্ত ওই বাসের চালক ও তার সহকারীকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। রবিবার দিবাগত রাতে মাওনা হাইওয়ে থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম