কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ‍কৃষকদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৪

রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওমর ফারুকের বিরুদ্ধে ঘুষ না দিলে ঋণ না দেওয়াসহ কৃষকদের হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের প্রেসক্লাব চত্বরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শত শত কৃষক।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন– কৃষক শ্রী পাপন চন্দ্র, রহমান মণ্ডল, হরলাল রায়সহ অনেকে।

সমাবেশে কৃষকরা বলেন, ‘ভরা মৌসুমে সবজিসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য তারাগঞ্জ উপজেলা কৃষি ব্যাংক শাখায় কৃষকরা ঋণ নেওয়ার জন্য জমির কাগজপত্র নিয়ে গেলে ব্যবস্থাপক আগাম ঘুষ না দিলে ঋণ দেন না। তার স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেও কোনও প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করছেন কৃষকরা। ঋণ না পাওয়ায় শত শত কৃষক শস্য চাষাবাদ করতে পারছেন না।’

সমাবেশে কৃষকরা অভিযুক্ত ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার অপসারণ দাবি করেন। তারা সাত দিনের মধ্যে অপসারণ না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে তারাগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ওমর ফারুখ জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের