কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮

মাদারীপুরের শিবচরে এক কিশোরীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২৮ আগস্ট দুপুরে ফোন করে ওই কিশোরীকে ডেকে নেয় শিবচরের সন্ন্যাসীরচর এলাকার রুহুল আমিনের ছেলে রাতুল। পরে বাখরেরকান্দি এলাকার একটি ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। মেয়েটিকে পরিবার খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে ৩১ আগস্ট রাতে বাড়িতে রেখে পালিয়ে যায় রাতুলের পরিবারের লোকজন। এর পর থেকেই ভুক্তভোগীর পরিবারকে দফায় দফায় হুমকি দিতে থাকে তারা।

মেয়েটির বাবা বলেন, ‘পুরো ঘটনায় রাতুলের চাচা খায়রুল আমিন সহযোগিতা করেছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।'

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. রিয়াদ মাহমুদ বলেন, ‘ভুক্তভোগী মেয়েটিকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যালে পাঠানো হতে পারে।'

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, মেয়েটির বাবাকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক