বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

বরিশাল প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১৫:২০ আপডেট : ০৮ মে ২০২৫, ১৫:২০

বরিশালের বাকেরগঞ্জে ফুফাশ্বশুরের বাড়িতে বেড়াতে এসে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলো- স্বাধীন খান ও নাজমুল খান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূ লাকি আক্তার (ছদ্মনাম) নিজ বাড়ি থেকে বুধবার ফুফাশ্বশুরের বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত সাড়ে ৮টায় ফুফাশ্বশুড়বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে বের হলে স্বাধীন ও নাজমুল তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে নাজমুল মৃধার নির্মাণাধীন ভবনে নিয়ে জোরপূর্বক তিন জনে মিলে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

পরে তারা অটোচালক আলী হোসেনকে তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে তার গাড়ি নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর সে অটোগাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এরপর স্বাধীন ও নাজমুলের সহযোগিতায় আলীও তাকে ধর্ষণ করে।

ওই রাতে এ ঘটনা গৃহবধূ তার স্বামীকে জানালে রাতেই তিনি মামলা করেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি স্বাধীন খান ও ও নাজমুল খানকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরপর পুলিশ অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেফতার করেছে। পলাতক বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব