বিদ্যুতের খুঁটি থেকে পড়ে রেলওয়ের ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২১

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশনে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে নূরে আলম সিকদার (৫০) নামে রেলওয়েতে কর্মরত এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরে আলম সিকদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়পুর ম্যানেজার বাড়ি রোড এলাকার আনোয়ার হোসেন সিকদারের ছেলে।

রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, সকালে খানখানাপুর রেলওয়ে স্টেশনে মই দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাল্ব লাগানোর জন্য ওঠেন ইলেকট্রিশিয়ান নূরে আলম সিকদার। সে সময় হঠাৎই অসুস্থ হয়ে তিনি মইসহ নিচে স্টেশনের প্ল্যাটফর্মের ওপর ছিটকে পড়ে যান। সঙ্গে থাকা তার সহকর্মী পল্লব বিশ্বাস ও উৎপল কুমার সাহা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হবে বলে জানান এ কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী