প্রকাশ্যে হরিণের মাংস বিক্রি করছিল তারা

মোংলা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩

রাস্তার ওপর প্রকাশ্যে হরিণের মাংস বিক্রি করার সময় দুই জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের রামপাল থানা পুলিশ বাগেরহাট জেলে পাঠায়। ভোর পৌনে ৪টায় তাদের বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা বাজার থেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো– মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের হাসান সরদারের ছেলে শওকত সরদার (৩৭) এবং রামপাল উপজেলার চাকশ্রী এলকার শেখ আশরাফ আলীর ছেলে শেখ হেকমত আলী (৩৯)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, ‘আসামিরা সুন্দরবনে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ঢুকে হরিণ হত্যা করে এবং মাংস রামপালের গিলতলা বাজারে রাস্তার ওপর বিক্রি করছিল। গোপনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ছয় কেজি হরিণের মাংস এবং এ কাজের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।’

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রামপাল থানার এসআই নিকুঞ্জ রায় বাদী হয়ে মামলা করেছেন। সে মামলায় গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের