পাহাড়ের সন্ত্রাসীদের হাতে আবারও দুই পরিবহন শ্রমিক অপহৃত

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১১

খাগড়াছড়ির রামগড়ে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউফিডিএফ কর্তৃক চাঁদার দাবিতে আবারও দুই পরিবহন শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে রামগড়ের দাঁতারামপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাভার্ডভ্যান চালক মো. মিন্টু ও তার হেলপারকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। মিন্টুর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়। হেলপারের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও বিজিবি জানায়, রবিবার গভীর রাতে রামগড়ের দাঁতারামপাড়া এলাকায় পৌঁছালে ইউপিডিএফের কালেক্টর ধীমান ত্রিপুরা এবং সজল ত্রিপুরার নেতৃত্বে ৭-৮ জন অস্ত্রধারী গাড়িটি গতিরোধ করে। তারা চালক ও হেলপারের কাছে চাঁদার টোকেন দেখতে চায়। টোকেন না থাকায় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মোটরসাইকেলে উঠিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায়। চট্ট মেট্রো ন-১১-৭৬৯৯ নম্বরের কাভার্ডভ্যানটি মানিকছড়িগামী সিপি ফিড মিল নামে একটি প্রতিষ্ঠানের পোল্ট্রি ফার্মের মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছিল।

রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ এবং বিজিবি যৌথ অভিযান শুরু করেছে। বনবিথী এলাকা থেকে তিনটি নম্বরবিহীন মোটরসাইকেল আটক করা হয়। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত চলছে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রবিবার খাগড়াছড়ির রামগড়ে একই দিনে দুটি গাড়ির চার পরিবহন শ্রমিককে অপহরণ করে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় বলে দায়িত্বশীল সূত্রে জানা যায়।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি