ত্রুটি কাটিয়ে আবারও বিদ্যুৎ উৎপাদনে রামপাল

মোংলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৩

যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে গেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুনরায় উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে। বর্তমানে এই বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎকেন্দ্রের এক কর্মকর্তা জানান, ছাই নির্গমন প্রক্রিয়ার ত্রুটির জন্য গত বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

উল্লেখ্য, উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই ও সর্বশেষ ১৪ সেপ্টেম্বর উৎপাদন বিঘ্নিত হয় এ বিদ্যুৎকেন্দ্রে। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রটি চালু হয়।

/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ