জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা অচল

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১৬:০৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৬:০৬

রুশ-অধিকৃত ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এই তথ্য জানিয়েছে কেন্দ্রটির রুশ-নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা বিভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

যুদ্ধে ইউক্রেনের সম্মুখ ভাগে কাছাকাছি রুশ অধিকৃত জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত। এর ছয়টি চুল্লি এখনও বন্ধ রয়েছে। তবে পারমাণবিক উপাদানগুলোকে শীতল রাখতে এবং একটি বিপর্যয়কর দুর্ঘটনা রোধ করতে সেগুলো বাহ্যিক শক্তির উপর নির্ভরশীল।

টেলিগ্রামে রুশ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা অচল হওয়ায় পারমাণবিক কেন্দ্রের বিকিরণ স্তরে কোনও পরিবর্তন ঘটেনি। ঠিক কী কারণে সেটি অচল হয়ে গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে বিভ্রাটের কারণগুলো তদন্ত করা হচ্ছে।

৩৩০ কিলোভোল্টের ‘ফেরোস্প্লাভনায়া’ বিদ্যুৎ বব্যস্থায় সমস্যা দেখা দিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর তথ্যমতে, তিন সপ্তাহেরও বেশি সময় বিভ্রাটের পর গত মাসের মাঝামাঝি সময়ে বিকল্প এই বিদ্যুৎ ব্যবস্থাটি পুনরুদ্ধার করা হয়েছিল।

ইউক্রেনের রাষ্ট্র পরিচালিত পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি এনারগোটম জানিয়েছে, সম্প্রতি ৭৫০ কিলোভোল্টের প্রধান বিদুৎ লাইনটি ইউক্রেনীয় ইঞ্জিনিয়াররা পুনরুদ্ধার করেছে। সেটি এখন সচল রয়েছে।

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সেখানে গোলাবর্ষণের জন্য  বিভিন্ন সময়ে একে অপরকে অভিযুক্ত করেছে রাশিয়া এবং ইউক্রেন।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী