ই-পাসপোর্ট দ্রুত ভেরিফিকেশনে আরএমপির পোর্টাল চালু

রাজশাহী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:১২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৬

ই-পাসপোর্ট ভেরিফিকেশনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রথমবারের মতো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) http://vrmanagement.rmp.gov.bd/ পোর্টালের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আরএমপি সদর দফতরে এটি উদ্বোধন করেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

আরএমপির উদ্যোগে তৈরি পাসপোর্ট ভেরিফিকেশন মেসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম পোর্টালের মাধ্যমে আবেদনকারী মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তার পাসপোর্ট আবেদনের তদন্তের হালনাগাদ অবস্থা জানতে পারবেন। পাশাপাশি সেবাটি আবেদনকারী এবং তদন্তকারী অফিসারের মধ্যে একটি সংযোগ ঘটিয়ে দেবে। ফলে আবেদনকারী তার আবেদনের তদন্তের অগ্রগতি সহজে জানতে পারবেন।

প্রসঙ্গত, গত ২০ জুলাই আরএমপির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ভিআর ম্যানেজমেন্ট সফটওয়ার এবং উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়ার দুটি উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার থেকে পাসপোর্ট ভেরিফিকেশন মেসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম সেবাটি চালু করা হলো। উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়ারটি শিগগিরই চালু হবে। সফটওয়্যার দুটি তৈরি করেন আরএমপি ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আব্দুল আলীম সরকার।

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী