সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় শিশু নিহত

গাজীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আঘাত পেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছেন ওই শিশুর মা-বাবাসহ তিন জন। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আব্দুস সাত্তারের বাড়িতে সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম ফাতিহা (২)। সে ওই গ্রামের আব্দুস সাত্তার ও কুলসুম আক্তার দম্পতির একমাত্র সন্তান।

শিশুর দাদা লিয়াকত আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী লাল মিয়ার সঙ্গে তাদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে গত ১০ বছর ধরে একটি মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষ এ নিয়ে আব্দুস সাত্তারের বাড়িতে সালিশ বৈঠক ডাকে। কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুল কাদের ও আব্দুস সামাদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সালিশে কথা কাটাকাটি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিপক্ষ লাল মিয়ার লোকজন আব্দুস সামাদ, স্ত্রী কুলসুম আক্তার ও শিশুকন্যা ফাতিহা ও প্রতিবেশী ইতির ওপর অতর্কিতে হামলা করে। তারা শিশুটির মাথায় একাধিক আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার বলেন, ‘দুপুর ২টার দিকে আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, ‘রেফার্ডের কিছু সময় পরই শিশুর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের মধ্যে ফরহাদ, খোরশেদ, হুমায়ুন তোতাসহ বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের