মাটির ঘরের দেয়াল ধসে প্রাণ গেলো দুই ভাইবোনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘরের মাটির দেয়াল ধসে মিশু ও রাফিন নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিশু (১০) ও রাফিন (১২) ওই গ্রামের মান্নাফ মিয়ার সন্তান।

এ ঘটনায় মান্নাফ মিয়া (৪২), তার আরেক মেয়ে ইসু (১০) ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।

ঘটনা সম্পর্কে পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজু ইসলাম বলেন, ‘রাতে খাওয়ার পর দুই মেয়ে, এক ছেলেসহ মা-বাবা মাটির তৈরি ওই ঘরে ঘুমিয়েছিলেন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ পাশের আরেকটি মাটির ঘরের দেয়াল ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে তারা ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিশু এবং চিকিৎসাধীন অবস্থায় রাফিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইসুকে ঢাকায় পাঠানো হয়।’

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে পরিবারটিরকে সাহায্যের উদ্যোগ নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি