ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতাসহ গুরুতর আহত ৩, অভিযোগ দলীয় কর্মীদের বিরুদ্ধে

ফেনী প্রতিনিধি 
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৭

ফেনীতে উপর্যুপরি ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা সফি উল্লাহ শুভসহ তিন জন আহত হয়েছেন। নিজ দলের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে শহরের শহীদুল্লা কায়সার সড়কে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শনিবার সকালে ফেনী পৌর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শুভকে ঢাকা ট্রমা সেন্টারে এবং অপর একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ছাত্রলীগ নেতা সফি উল্লাহ শুভসহ আহতরা এই হামলার জন্য চাঁদাবাজি মামলায় সদ্য গ্রেফতার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুর অনুসারীদের দায়ী করেছেন।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হায়াত উল্যাহ বলেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, হামলায় আহত সফি উল্লাহ শুভ জানিয়েছেন, সন্ধ্যার দিকে পাঠানবাড়ী রাস্তার মাথা সংলগ্ন ধানসিঁড়ি রেস্তোরাঁয় বসা ছিলেন। এ সময় মামা আবদুল ওয়াদুদ শিপন ও বন্ধু শিপন তার সঙ্গে ছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ নাহিয়ান, সুজন, সাব্বির ও কবিরসহ সাইফুল ইসলাম পিটুর লোকজন অতর্কিত হামলা চালায়। তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে তার মাথা, পায়ে ও ডান হাত গুরুতর আঘাত পান। পরে হামলাকারীরা রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর করে।

১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার জানান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা নিন্দনীয়। হামলাকারীরা বহিরাগত বলে তিনি শুনেছেন।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের