চট্টগ্রাম থেকে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ অক্টোবর ২০২৩, ২২:২০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২২:৩১

আগামী ১৮ অক্টোবর পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোডমার্চ কর্মসূচি শেষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে– খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর সারা দেশে মহানগর এবং জেলায় সমাবেশ ও মিছিল। সরকারের পদত্যাগে এক দফা দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ১৪ অক্টোবর জেলা ও মহানগরে অনশন কর্মসূচি, ১৬ অক্টোবর সরকারের পদত্যাগে এক দফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ। ওই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

কয়েক ধাপে চলছে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির আন্দোলন কর্মসূচি। চলমান ধাপে ১৫ দিনের কর্মসূচি শুরু হয় ১৯ সেপ্টেম্বর থেকে। যেটি শেষ হয় বৃহস্পতিবার (৫ অক্টোবর) রোডমার্চের মধ্যে দিয়ে চট্টগ্রামে। বৃহস্পতিবার কুমিল্লা থেকে রোডমার্চ শুরু হয়ে চট্টগ্রামে কাজীর দেউড়ি মোড় নাসিমন ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন কৌশল নিয়েছে ইরান: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন কৌশল নিয়েছে ইরান: রয়টার্স
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী