সিলেট নগরীতে জলাবদ্ধতা

সিলেট প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৩, ১২:২৩আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২:২৩

টানা বৃষ্টিতে আবারও সিলেট নগরের অধিকাংশ এলাকায় জলজট দেখা দিয়েছে। সেই সঙ্গে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। জলামগ্ন হয়ে উঠেছে নগরের পথঘাট। শুক্রবার (৭ অক্টোবর) থেকে টানা বৃষ্টির কারণে শনিবার ভোরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টার সিলেটে ৩৫৭ দশমিক ৮ মিলি মিটার বৃষ্টি হয়েছে।

অপরিকল্পিত নগরায়ণের ফলে অসময়ে জলজটের ভোগান্তিতে পড়তে হয়েছে অভিযোগ নগরবাসীর।

পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতে সরেজমিন দেখা গেছে, টানা বৃষ্টিতে নগরের উপশহর, যতরপুর, সবুজবাগ, শিবগঞ্জ, মাছিমপুর, মেন্দিবাগ, পাঠানটুলা, চৌহাট্টা, হাওয়াপাড়া, মদিনা মার্কেট, সুবিদ বাজার, জালালাবাদ, লালাদিঘীর পাড়, শিবগঞ্জ, লামাপাড়া, আখালিয়া, রাজারগল্লি, বারুতখানা, যতরপুর, ছড়ারপাড়, তালতলাসহ বেশ কিছু এলাকার সড়ক তলিয়ে যায় ও বাসাবাড়িতে পানি ওঠে।

অনেক এলাকায় সড়কে হাঁটুপানি দেখা গেছে। সড়ক উপচে পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে পানি। ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিত পানি অনেকের বাসা-বাড়িতে ঢুকেছে।

নগরের উপশহরের বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ‘টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তির শেষ নেই। সকালে ঘুম থেকে উঠেই দেখি ঘরের মেঝেতে পানি। সময় যত গড়িয়েছে ময়লা-আবর্জনা মিশ্রিত পানি ঘরের প্রতিটি কক্ষে প্রবেশ করেছে।’

ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিত পানি অনেকের বাসা-বাড়িতে ঢুকেছে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, বেশি পরিমাণ বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। সিটি করপোরেশনের টিম কাজ করছে। কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে।’

সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সজীব আহমদ জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ভবদহের জলাবদ্ধতাহাজার কোটি টাকা খরচের পরও কেন মেলেনি সুফল?
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ
রাজধানীতে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা-যানজট
সর্বশেষ খবর
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন 
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন 
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে