ফেনীর স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৩, ১১:৪৪ আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:৪৪

ফেনীর সোনাগাজীর জমাদার বাজারের স্বর্ণ ব্যবসায়ী অর্জুন ভাদুড়ী হত্যা মামলা প্রধান আসামি দুলাল চৌধুরীকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৭ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, পলাতক আসামি ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকায় অবস্থান করছিল। র‌্যাব-৭ ও র‌্যাব-১০ ঢাকা অভিযান চালিয়ে দুলাল চৌধুরীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, সহযোগীদের নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক ডাকাতিতে অংশ নেয়। তারা অর্জুন চন্দ্র ভাদুড়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে স্বর্ণালংকার লুট করে। দুলাল লুণ্ঠিত স্বর্ণালংকার অন্য আসামিদের কাছ থেকে কম দামে কিনে বিভিন্ন স্থানে বিক্রি করে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতার দুলাল চৌধুরী ২০২২ সালে ঢাকা জেলার অন্য একটি ডাকাতির মামলায় দেড় মাস কারাভোগ করেছে বলে স্বীকার করে।

প্রসঙ্গত,  অর্জুন চন্দ্র ভাদুড়ী (৫৭) ফেনীর সোনাগাজী এলাকায় স্বর্ণের ব্যবসা করতেন।  ২০২২ সালের ৩০ অক্টোবর দিনে-দুপুরে দুটি মোটরসাইকেলে করে আসা চার জন তার দোকানে ঢুকে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে। অর্জুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। অর্জুন চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের জামাই বাদী হয়ে অজ্ঞাত ছয় জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

/এমএএ/
সম্পর্কিত
রাতে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ