বগুড়ায় বাঁশবাগানে পড়লো প্রশিক্ষণ বিমান

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩, ১৭:২৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৮:৩৫

বগুড়ার কাহালুতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামের একটি বাঁশবাগানে বিমানটি পড়ে যায়। তবে পাইলটরা অক্ষত রয়েছেন। কাহালু থানার এসআই আনহার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করা পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি বেলা সোয়া ১টার দিকে এয়ারফিল্ডের কাছে কাহালু উপজেলার মুরুইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামে একটি বাঁশঝাড়ে পড়ে যায়। গাছপালা ভেঙে বিমানটি মাটিতে পড়ে যাওয়ায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে সবুজ রঙের প্রশিক্ষণ বিমানটি দেখতে ঘটনাস্থলে ছুটে যান।

শিমুলিয়া গ্রামের প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, প্রশিক্ষণ বিমানটি আকাশে চক্কর দিচ্ছিল। হঠাৎ করে সেটি গাছপালা ভেঙে মাটিতে পড়ে যায়।

কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান, বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। তবে পাইলটরা সুস্থ আছেন। ঘটনার পর বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থল ঘিরে রাখেন।

নাম প্রকাশ না করার শর্তে বগুড়া বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আইএসপিআর থেকে বিস্তারিত পরে জানানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান