পশুর নদীতে ক্লিংকার নিয়ে ডুবে গেছে লাইটার জাহাজ 

মোংলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ০০:৪৪আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০০:৪৪

মোংলা বন্দরের পশুর নদীতে সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে 'আনমনা-২' নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরে নদীর কূলে উঠে প্রাণে বেঁচে যান।

জাহাজটির মাস্টার এনায়েত হোসেন জানান, বন্দরের চার নম্বর বয়ায় অবস্থান করা বাংলাদেশি পতাকাবাহী মার্চেন্ট শিপ 'এমভি জাহান ব্রাদার্স' থেকে সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে রবিবার বিকালে পশুর নদীর কাইনমারী এলাকায় নোঙর করেন। পরে এ ক্লিংকার নিয়ে খুলনার রূপসা নদীর পাড়ে সুনসিং কোম্পানির 'সেভেন রিংকস' সিমেন্ট ফ্যাক্টরিতে রওনা হওয়ার সময় রাত সাড়ে ৮টায় জাহজটি টার্নিং করতে গেলে তলা ফেটে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১০ নাবিক সাঁতরে নদীর কূলে উঠে প্রাণ বাঁচান। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, গত ১৩ অক্টোবর ২৬ হাজার ৫০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে বন্দরের চার নম্বর বয়ায় নোঙর করে মার্চেন্ট শিপ জাহান ব্রাদার্স। রবিবার ওই জাহাজ থেকে এমভি আনমনা-২ নামে একটি কার্গো জাহাজ সড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে। রাতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে বন্দরের মুরিং বোট এমভি হিরা নামে একটি জলযান রওনা হয়েছে।

দুর্ঘটনার পরে বন্দরে নৌচ্যানেল নিরাপদ রয়েছে বলেও জানায় হারবার বিভাগ।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী