মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

কুষ্টিয়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৩, ১৫:৪৫আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৫:৪৫

কুষ্টিয়ার মিরপুরে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সামিউল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর ও পোড়াদহের মধ্যবর্তী স্থানের রেললাইনে এই ঘটনা ঘটেছে।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশু সামিউল মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের ভারল গ্রামের আকরামুল হকের ছেলে।

ওসি এমদাদুল হক বলেন, ‘বেলা ১১টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সামিউলের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে জিআরপি লাশ উদ্ধার করে।’

তিনি জানান, এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী