দায়িত্ব নেওয়ার ৪ দিন পরই ইরানের শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৬:০৩আপডেট : ১৭ জুন ২০২৫, ২২:৪৭

ইরানের যুদ্ধকালীন চিফ অব স্টাফ এবং দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার হিসেবে পরিচিত মেজর জেনারেল আলি শাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ‘আকস্মিক সুযোগের মধ্যে তেহরানের কেন্দ্রস্থলে একটি স্টাফড কমান্ড সেন্টারে রাতারাতি হামলায় শাদমানি নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শাদমানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন। এছাড়া ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর-আইআরজিসি’র খাতাম আল–আনবিয়া সদর দফতরের প্রধান ছিলেন আলী শাদমানি। খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা। এর অধীনে আইআরজিসি ও সাধারণ সেনাবাহিনী উভয়কেই সমন্বয় করা হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

মাত্র চারদিন আগে খাতাম আল-আনবিয়া সদর দফতরের দায়িত্ব নিয়েছিলেন শাদমানি। গত শুক্রবার ইসরায়েলি হামলায় এই দফতরের তৎকালীন প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ নিহত হন। এরপর শাদমানিকে এই পদে নিয়োগ দিয়েছিলেন খামেনি।

ইসরায়েলের দাবি, শাদমানির নেতৃত্বে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ইউনিটগুলো পরিচালিত হচ্ছিল। দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মাথায় তিনি ইসরায়েলের বিমান হামলায় নিহত হন।

/এস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম