নারী আসন বাড়ানো নিয়ে চাপাচাপি করছে সংস্কার কমিশন: ইসলামী আন্দোলন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৫, ১৬:০৩আপডেট : ১৭ জুন ২০২৫, ১৬:০৩

চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান অভিযোগ করে বলেন, নারী আসন বাড়ানো নিয়ে সংস্কার কমিশন চাপাচাপি করছে। অথচ নারীদের জন্য সম্মানজনক হলো—তিনশ' আসনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসা।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

গাজী আতাউর রহমান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারীদের জন্য আসন বাড়ানো যেতে পারে। আগামীতে যেন কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু না হয়, আমরা সে বিষয়ে কথা বলেছি। এ জন্য সংস্কার ও বিচারের বিষয়টি গুরুত্ব দেওয়া জরুরি।

তিনি জানান, ৭০ অনুচ্ছেদের বিষয়ে ইসলামী আন্দোলন একমত। দলের পক্ষ থেকে এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
‘সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে’
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি