পাবনায় রাতভর অভিযানে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ১৫:৪৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৫:৪৯

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাতভর অভিযান চালিয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৫ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর পর্যন্ত পাবনা জেলার সব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে শুধু তাদেরই গ্রেফতার করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা বলতে পারেননি। তবে বিএনপির নেতাকর্মীদের তথ্য মতে, প্রায় অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ তৌফিক হাবিবসহ তিন জন, আটঘরিয়া উপজেলা মৎসজীবী দলের সভাপতি ফরিদসহ দুই জন, আতাইকুলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শান্ত, বেড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ফারুক আহমেদ জনি, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, নতুন ভারেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দুলাল এবং সুজানগর থানার ৬ জন।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ‘অনেক নেতাকর্মীর নামে গ্রেফতারি পরোয়ানা নেই, অনেকেই জামিনে রয়েছেন। তারপরও তাদের গণগ্রেফতার করা হচ্ছে। ঢাকায় আমাদের মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে এই গ্রেফতার অভিযান চলছে। কিন্তু কোনোমতেই এই মহাসমাবেশ আটকানো সম্ভব নয়, মানুষ স্রোতের মতো মহাসমাবেশে আসছে।’

তবে পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, ‘গণগ্রেফতার করলে তো অনেক গ্রেফতার হতেন। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে শুধু তাদেরই কেবল গ্রেফতার করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি